শুক্রবার, ২০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা *** শ্রমিকদের বেতন পরিশোধে সরকারের আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা: শ্রমমন্ত্রী *** আসিফ মাহমুদের গানের আসরে হাদিকে ব্যঙ্গ করার দাবিটি সঠিক নয়

নারায়ণগঞ্জবাসীর পাশে থাকব : অপসারিত মেয়র আইভী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৭ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক রদবদলের প্রক্রিয়ায় এবার স্থানীয় সরকার বিভাগের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে। অন্য ১১টি সিটি করপোরেশনের মতো আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিজয়ী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীও তার পদ হারিয়েছেন।

অপসারণের পর সোমবার বিকালে আইভী গণমাধ্যমকে বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে দল-মত নির্বিশেষে নগরবাসীর সেবা করেছি৷ সিটি মেয়র হিসেবে কখনও কাউকে দলীয় চোখে দেখিনি, নিঃস্বার্থভাবে কাজ করে গেছি৷

আরও পড়ুন: স্বচ্ছতা নিয়ে কাজ করার আহ্বান উপদেষ্টা এম সাখাওয়াতের

“সবসময় অন্যায়, অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে সাহসের সঙ্গে প্রতিবাদ করেছি৷ আগামীতেও আমি একইভাবে নারায়ণগঞ্জবাসীর পাশে থাকব৷”

সোমবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মেয়রদের অপসারণের কথা জানানো হয়।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মহ. শের আলী, আর ঢাকা উত্তর সিটিতে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মাহমুদুল হাসান।

এসি/ আই.কে.জে

মেয়র আইভী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250