বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ওসামা বিন লাদেনের কথা আমেরিকাকে স্মরণ করালেন জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩১ পূর্বাহ্ন, ২৪শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকা যখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করছে, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আমেরিকা অতীত ইতিহাস ভুলে যাচ্ছে। তিনি মনে করিয়ে দেন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতাপ্রধান ওসামা বিন লাদেনকে ২০১১ সালে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে খুঁজে পাওয়া গিয়েছিল।

শনিবার (২৩শে আগস্ট) অনুষ্ঠিত ইটি ওয়ার্ল্ড লিডারস ফোরামে আমেরিকার সঙ্গে পাকিস্তানের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর এই মন্তব্য করেন। খবর এনডিটিভির।

ধারণা করা হয়, টুইন টাওয়ারে হামলাকারীদের আর্থিক মদদ দিয়েছিল ওসামা বিন লাদেনের সংগঠন আল-কায়েদা। আর এই ওসামা বিন লাদেন লুকিয়ে ছিলেন পাকিস্তানের একটি সেনাক্যাম্পের কাছে।

সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর পর এই ঘনিষ্ঠতা আরও স্পষ্ট হয়। জয়শঙ্কর বলেন, দুই দেশের মধ্যে একটি ইতিহাস রয়েছে, এবং সেই ইতিহাসকে ‘এড়িয়ে যাওয়ারও একটি ইতিহাস রয়েছে’।

তিনি বলেন, ‘যখন আপনি সামরিক কর্মকর্তাদের দেওয়া প্রশংসাপত্র দেখেন, তখন সেই সামরিক বাহিনীকেই দেখেন, যারা অ্যাবোটাবাদে গিয়ে...আপনারা জানেন, কাকে খুঁজে পেয়েছিল।’ তিনি আরও বলেন, দেশগুলো যখন ‘সুবিধাবাদী রাজনীতি’তে মনোনিবেশ করে, তখন তারা প্রায়শই এমনটা করে থাকে।

তবে জয়শঙ্কর এ-ও বলেন, ভারত এই সম্পর্ককে বিবেচনায় রাখলেও আমেরিকার সঙ্গে তাদের নিজের সম্পর্কের শক্তি ও প্রাসঙ্গিকতা সম্পর্কেও সচেতন। তিনি বলেন, ‘আমি আমার শক্তি, আমার সম্পর্কের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা কী, তা জানি। এটাই আমাকে পথ দেখায়।’

জে.এস/

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250