বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

বাজেটে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শতকোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২রা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষে রয়েছে। ক্রমবর্ধমান ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি ও স্বাস্থ্যঝুঁকি দেশের টেকসই উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে। এসব বাস্তবতা বিবেচনায় রেখে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির গভীরতা ও গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে সরকার।

আজ সোমবার (২রা জুন) বিকেলে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনের সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ প্রস্তাব করেন।

এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে বায়ু, পানি ও মাটি দূষণ প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়ন, জলবায়ু পরিবর্তনে প্রশমন, স্বাস্থ্য সুরক্ষার প্রভাব নিরূপণ, নারীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, উপকূলীয় ইকোসিস্টেম মূল্যায়ন ও জলবায়ু সহনশীলতা অর্জনে সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

এইচ.এস/


প্রস্তাবিত বাজেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250