রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

বোরকা পরে চুরি করতে গিয়ে কিশোর আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৭ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি ওয়ার্ডে বোরকা পরে মেয়ে সেজে চুরি করার সময় এক কিশোরকে আটক করেছে আনসার সদস্যরা। 

রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে ওই ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

তার কাছে থাকা টাকা-পয়সা ও মালামাল ফেরত পাওয়ার জন্য আনসার সদস্যরা সারারাত জিজ্ঞাসাবাদ করেন। পরে ওই কিশোর টাকা-পয়সা ও মালামাল নেওয়ার কথা স্বীকার করে।

রোববার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়ার কাছে হস্তান্তর করা হয়।

ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ৮০১ নম্বর ওয়ার্ড থেকে বোরকা পরিহিত অবস্থায় একজনকে আমাদের আনসার সদস্য আটক করে। পরে বোরকা খুলে দেখা যায় সে একজন কিশোর। তার সঙ্গে আরও কে কে জড়িত আছে সে বিষয়ে খতিয়ে দেখে যাচাই-বাছাই শেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাকে তুলে দেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) উজ্জ্বল জানান, গতরাতে ৮০১ নাম্বার ওয়ার্ড থেকে টাকা চুরি করার সময় বোরকা পরিহিত অবস্থায় একজনকে আটক করি। ওই সময় চুরি যাওয়া সাড়ে ৫ হাজার টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়। বোরখা পরে এক কিশোর বেশ কিছুদিন ধরে অভিনব কায়দায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে-ঘুরে চুরি করত বলে সে স্বীকার করে।

তিনি আরও জানান, এর আগেও সে বিভিন্ন ওয়ার্ডে কৌশলে নাকে স্প্রে করে নারীর কানের দুল, মোবাইল, টাকা নেওয়ার কথা সে স্বীকার করে। ওই কিশোরের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। তার সঙ্গে আরও একজন নারী সদস্য ছিল, সে পালিয়ে যায়।

এসকে/ 

বোরকা আটক ঢামেক কিশাের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250