বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

দর্শক হিসেবে সিনেমাটি দেখে মনে হয়েছে পয়সা উসুল: জয়া

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ১১ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঈদে নতুন দুই সিনেমা নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী জয়া আহসান। একটি রায়হান রাফীর ‘তাণ্ডব’, অন্যটি তানিম নূরের ‘উৎসব’। দুই সিনেমার প্রচারে ঈদের দিন থেকে বিভিন্ন হলে দর্শকের কাছে ছুটছেন এ অভিনেত্রী।

‘তাণ্ডব’ সিনেমার প্রচারে গিয়ে জয়া আহসান বলেন, ‘ঈদের সময় যখন সিনেমা রিলিজ হয়, তখন ঈদটা সিনেমাকে ঘিরেই হয়ে যায়। ঈদের দিন সকাল থেকেই সবাই খোঁজ নিই সিনেমাটি কেমন চলছে। তাণ্ডব সিনেমার খবর নিয়ে জানতে পারলাম সকাল থেকেই সিনেমা হলে দর্শকের ভিড়। সিনেমাটি দেখার জন্য মানুষ একেবারে ক্রেজি হয়ে গেছে। এটা তো আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো বিষয়।’

‘তাণ্ডব’ দিয়ে এক দশকের বেশি সময় পর শাকিব খানের সঙ্গে কাজ করেছেন জয়া আহসান। অ্যাকশন ঘরানার এ সিনেমায় জয়া অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে। আরও আছেন আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, এজাজুল ইসলাম, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া প্রমুখ।

দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখে জয়া আহসান মুঠোফোন সুখবর ডটকমকে বলেন, ‘আমি নিজে দর্শকের সঙ্গে সিনেমাটি দেখেছি। দর্শক হিসেবে আমার তো মনে হয়েছে টু হান্ড্রেড পার্সেন্ট পয়সা উশুল। সিনেপ্লেক্সের ভেতরেও দর্শক যেভাবে শিস বাজাচ্ছে, হাততালি দিচ্ছে, সেটাতেই বলে দেয় তাণ্ডব মানুষের কতটা ভালোবাসা পাচ্ছে।’

এইচ.এস/

জয়া আহসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250