মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

আশুলিয়ায় ১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) গতকালের বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলো খোলার কথা ছিলো। কিন্তু তা সত্ত্বেও ১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। 

সাভারের আশুলিয়ায় টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পরও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকালে কাজে যোগ দিয়েছিলেন পোশাক শ্রমিকরা। 

রোববার (৮ই সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আশুলিয়ার অন্তত ১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি দেন কারখানা কৃর্তপক্ষ।

সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। এতে সকাল ৮টা থেকেই শুরু হয় কারখানার উৎপাদন কাজ। কিন্তু বেলা ১০টার দিকে কারখানার ভেতরে  ন্যাপটাল, কন্ট্রিনেন্টাল, ইয়াগী, নিউএজিইসহ বেশ কিছু পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করে। পরে কারখানাগুলো আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: নিষিদ্ধ হলো শাহপরাণ মাজারে গান-বাজনা

শ্রমিকরা বলেন, বিজিএমইএ থেকে কারখানাগুলো খোলার নির্দেশ দিয়েছিল। কিন্তু মালিক পক্ষ শ্রমিকদের দাবি নিয়ে কোনো কথা বলছে না। আশুলিয়ায় অন্যান্য পোশাক কারখানায় মালিক পক্ষ দাবি মেনে নিয়েছে। তাই সেসকল কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছে।

বাংলাদেশ গামের্ন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু গণমাধ্যমকে বলেন, সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করে। তবে সকাল সাড়ে ৯টার পর থেকেই কারখানার ভেতরে শ্রমিকরা কর্মবিরতি পালন করে। তখন কারখানায় অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে। মালিক পক্ষ শ্রমিকদের দাবিগুলো নিয়ে শ্রমিকদের সঙ্গে বৈঠক করলে সমস্যা সমাধান হয়ে যাবে বলে জানান তিনি।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। তাবে বিশৃঙ্খলার কোনো সংবাদ পাওয়া যায়নি। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া সেনাবাহিনী টহল অব্যাহত রেখেছেন বলে জানান তিনি।    

এসি/কেবি

আশুলিয়া পোশাক কারখানায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250