শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

বিচারপতিদের দুপুরের মধ্যে অপসারণ করতে আল্টিমেটাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের দোসর বিচারপতিদের অপসারণ চেয়ে অল্টিমেটাম দিয়েছেন।  

বুধবার (১৬ই অক্টোবর) দুপুর ২টার মধ্যে বিচারকদের অপসারণের সময় বেধে দিয়েছেন তিনি। দাবি আদায় না হলে লাগাতার অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিস্ট বিচারপতিদের অপসারণের দাবির পাশাপাশি ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের নিষিদ্ধের দাবি জানাচ্ছি। এছাড়াও আওয়ামী প্যানেলের আইনজীবীদের অপসারণ করতে হবে। না হলে আমরা হাইকোর্ট চত্ত্বর ছাড়বো না।

এর আগে বেলা সাড়ে ১১টার পর মিছিল নিয়ে হাইকোর্ট চত্বরে আসেন শিক্ষার্থীরা। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ’র নেতৃত্বে দক্ষিণ গেট দিয়ে ঢুকে তারা হাইকোর্টের এনেক্স ভবনের সামনে অবস্থান নেন।

গতকাল মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম ফেসবুক পোস্টে দিয়ে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচির ঘোষণা করেন। তাদের আহ্বানে সাড়া দিয়ে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করে শিক্ষার্থীরা।

এদিকে দুর্নীতিগ্রস্ত ও আওয়ামী পক্ষপাতিত্বের অভিযুক্ত বিচারতিদের পদত্যাগের দাবিতে বুধবার বিক্ষোভ মিছিল করছে বৈষম্যবিরোধী আইনজীবী সমাজ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে অবস্থান নিয়ে বিচারপতির বিরুদ্ধে নানা স্লোগান দেন।

এ সময় আইনজীবীরা বলেন, আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া বিচারপতিরা দলের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে এখনও সক্রিয় আছেন। একইসঙ্গে দুর্নীতি ও পক্ষপাতিত্ব রায় দিয়েছেন একের পর এক। অবিলম্বে তাদের পদত্যাগ করতে হবে। 

গত ১০ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুপ্রিমকোর্ট ঘেরাও করে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিরা পদত্যাগ করেন। সে সময় দেওয়া পদত্যাগপত্রে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান লিখেছিলেন, কোর্টের বিভিন্ন ভবন ও স্থাপনা রক্ষা এবং বিচারপতিদের শারীরিক হেনস্তা এড়াতেই পদত্যাগ করেছেন তিনি।

ওআ/কেবি

বিচারপতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250