বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

‘ডিভোর্স’-এর পর হঠাৎ স্বামীর সঙ্গে ছবি পোস্ট মাহির, রহস্য কী?

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৪ পূর্বাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে, বছর দেড়েক আগে এমনটা নিজেই জানিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সেই ঘোষণার পর স্বামীর সঙ্গে প্রকাশ্যে দেখা যায়নি নায়িকাকে।

হঠাৎ করেই নিজের ফেসবুক প্রোফাইল ও পেজে স্বামী ও সন্তানের সঙ্গে দুটি স্থিরচিত্র পোস্ট করেন মাহি। ভালোবাসার ইমোজি দিয়ে সেই ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মাশাআল্লাহ।'

এর ঠিক এক ঘণ্টা আগে একই স্থিরচিত্র পোস্ট করেন রাকিব সরকারও। মাহি ও রাকিবের কাছাকাছি সময় স্থিরচিত্র পোস্ট করা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে রহস্য।  

মাহিয়া মাহি ও রাজনীতিবিদ রাকিব সরকারের ঘনিষ্ঠজনদের কেউ কেউ জানিয়েছেন, তারা দুজন এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবার কেউ বলছেন, তারা আগে থেকেই এক ছিলেন, মাঝে শুধু সম্পর্কের অবনতি হয়েছে।

এদিকে মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘আবার সব আগের মতো হয়ে যাক।’ ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা নানারকম মন্তব্য করলেও এ নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি মাহি-রাকিব দুজনের কেউই। এখন দেখার বিষয়, কী কারণে তাদের দুজনের হঠাৎ এই পারিবারিক স্থিরচিত্র পোস্ট করা। 

এদিকে কয়েক মাস ধরে মাহি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, অন্যদিকে তার স্বামী রাকিব কোথায় আছেন, তা কেউ জানেন না।

জে.এস/

মাহিয়া মাহি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250