বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

বিমানে ৫ তরুণ-তরুণীর প্রকাশ্যে যৌনাচার, অতঃপর যা ঘটলো

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ২৩শে মে ২০২৪

#

প্রতীকী ছবি

উড্ডয়নের কিছুক্ষণ পর উড়োজাহাজে তিন তরুণ ও দুই তরুণী প্রকাশ্যে মদ্যপানসহ যৌনাচার শুরু করেন। যুক্তরাজ্য থেকে স্পেন যাওয়ার পথে রায়ানএয়ার এয়ারলাইনসের একটি ফ্লাইটে এমন ঘটনা ঘটে। স্পেনের টেনেরিফে জরুরি অবতরণ করার পর পুলিশ ওই পাঁচ পর্যটকে সরিয়ে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে অনুপযুক্ত আচরণ এবং ফ্লাইট পরিচালনায় বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে। 

সংবাদমাধ্যম এক্সপ্রেস কো. ডটইউ এর খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ১৬ই মে ফ্লাইট নম্বর এফআর-৪৩৪৬-এ। তিন তরুণ এবং দুই তরুণীর এমন ঘৃণিত আচরণে সহযাত্রীদের যাত্রা নরকে পরিণত হয়। ক্রুরা তাদের আলাদা ভাবে বসার অনুরোধ করলেও তোয়াক্কা করেননি তারা। 

শুল্কমুক্ত মদের বোতল খুলে সরাসরি পান করেন তারা। ফ্লাইটে থাকা শিশুদের সামনে এমন আচরণ করায় প্রতিবাদ জানান অন্য যাত্রীরা। তবে কোন কিছুই থামাতে পারেনি তাদের। বরং প্রতিবাদকারী যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করেন তারা। 

এসময় স্বয়ং পাইলট এমন অনিয়ন্ত্রিত যাত্রীদের যৌনাচার থামাতে জরুরি ঘোষণা দেন। তিনি বলেন, তাদের এমন বিতর্কিত আচরণের ফলে গোটা ফ্লাইট ঝুঁকিতে পরবে। সেই সঙ্গে তাদের জীবনও বিপন্ন হতে পারে। এতেও তাদের না থামানো গেলে বিষয়টি স্প্যানিশ পুলিশ অবগত করেন পাইলট। ফ্লাইট অবতরণের পর সেখানে অবস্থান নেয়া পুলিশ তাদের নামিয়ে জিজ্ঞাসাবাদের জন্যে নিয়ে যায়। এসময় তাদের পাসপোর্ট জব্দ করা হয়, যাতে তারা ফিরতি ফ্লাইটে যুক্তরাজ্যে ফিরতে না পারেন। 

সূত্র: এনডিটিভি

ওআ/

বিমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250