মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

একাদশের রেজিস্ট্রেশন শুরু, করতে হবে যেভাবে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

একাদশ শ্রেণিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম রোববার (১৫ই সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। চলবে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এ–সংক্রান্ত একটি চিঠি প্রকাশ করেছে। 

এতে বলা হয়েছে, উল্লেখিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ না করতে পারলে শিক্ষা বোর্ড দায়ী থাকবে না। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ১৫ই সেপ্টেম্বর থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। শিক্ষা বোর্ডসমূহের আওতাধীন দেশের সকল উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইটের https://xiclassadmission.gov.bd এর College Login প্যানেলে (কলেজের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড) ৩০শে সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে।

এ কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ওআ/কেবি

একাদশ শ্রেণি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250