বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২৯ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষে মেট্রোর রেলের চারটি অতিরিক্ত ট্রিপ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল ডিএমটিসিএল। কিন্তু আজ বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) বিপিএলের নির্ধারিত ম্যাচ বাতিল হওয়ায় আগামীকাল মেট্রোরেলের অতিরিক্ত চারটি ট্রিপ পরিচালিত হবে না।

আজ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (এমআরটি) লাইন-৬-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী এ তথ্য জানিয়েছেন।

মো. আহসান উল্লাহ শরিফী জানান, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুরে অনুষ্ঠিত বিপিএলের ম্যাচের দিনগুলোতে ১৫ই থেকে ২৩শে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন চারটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালনার পরিকল্পনা ছিল। তবে আজ ম্যাচ বাতিলের কারণে আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

এদিকে, পরবর্তী ম্যাচের দিনগুলোতে পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত ট্রিপ পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মেট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250