বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

বলসোনারোর ছেলে ব্রাজিলের রাজনীতির উত্তরাধিকারী হিসেবে মনোনীত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফ্লাভিও বলসোনারো বলেছেন যে তার বাবা, ব্রাজিলের কারাবন্দী প্রাক্তন প্রেসিডেন্ট জইর বলসোনারো, তাকে দেশের শক্তিশালী রক্ষণশীল আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত করেছেন। দেশটিতে ২০২৬ সালে নির্বাচন হওয়ার কথা রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

৪৪ বছর বয়সী এই সিনেটর সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন যে তিনি ব্রাজিলের রাজনীতিকে নতুন রূপদানকারী রাজনৈতিক উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যেতে চান।

অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড এবং সরকারি পদ থেকে নিষিদ্ধ হওয়ার পর ৭০ বছর বয়সী জইর বলসোনারোর প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা কম। তিনি আপিল করছেন এবং আইনসভার কাছে ক্ষমা প্রার্থনা করছেন।

প্রাক্তন এই প্রেসিডেন্টের গুরুতর স্বাস্থ্যের সমস্যা রয়েছে, যার মধ্যে ২০১৮ সালের ছুরিকাঘাতের জটিলতা এবং সাম্প্রতিক ত্বকের ক্যান্সার রয়েছে।

নিম্নকক্ষে লিবারেল পার্টির প্রধান লুসিয়ানো জুকো এএফপিকে বলেন, ফ্লাভিও একজন অভিজ্ঞ রাজনীতিবিদ,সংলাপের জন্য প্রস্তুত।

ব্রাজিলের রাজনীতিতে ফ্লাভিও বলসোনারোর মতো রক্ষণশীল নেতাদের জন্য চ্যালেঞ্জ অনেক। কারণ, তাদের একদিকে রক্ষণশীল প্রতিদ্বন্দ্বীদের, অন্যদিকে বামপন্থী ও বর্তমান প্রেসিডেন্ট  ৮০ বছর বয়সী লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে পরাস্ত করতে হতে হবে। সিলভা যিনি চতুর্থ মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়েছেন।

জে.এস/

জইর বলসোনারো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250