বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

বিশেষজ্ঞদের পরামর্শে প্রবাসীদের ভোটিং পদ্ধতি চূড়ান্ত হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ৮ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা বাংলাদেশি প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে বিশেষজ্ঞদের সুনির্দিষ্ট মতামত চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, কারিগরি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে দ্রুত ভোটিং পদ্ধতি চূড়ান্ত করা হবে।

আজ মঙ্গলবার (৮ই এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) দিনব্যাপী ‘প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নির্ধারণের ওয়ার্কশপ’ কর্মশালার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এ সময় চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। কর্মশালায়  বিশেষজ্ঞ ও নির্বাচন কর্মকর্তাসহ অন্তত ৮০ জন অংশ নিয়েছেন। 

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের বিষয়টি আমরা অগ্রাধিকার দিচ্ছি। বিশেষজ্ঞদের আজকের কর্মশালা থেকে সুনির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ হবে আশা করি। যে পদ্ধতি আপনারা প্রস্তাব করবেন, সে অনুযায়ী আমরা উদ্যোগ নেব।’

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে আমরা তিনটি পদ্ধতি নিয়ে কাজ করছি। পোস্টাল ভোটিং, যেটি আমাদের এখন আছে। অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং নিয়েও আমরা কাজ করছি।’

এ ছাড়া তিনি সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, ভোটারদের শিক্ষাগত যোগ্যতা এবং প্রবাসীদের বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘প্রথমে পাইলটিং, পরে স্বল্প পরিসরে করতে হবে, এরপর বড় পরিসরে যেতে হবে।’

আজকের কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, পোস্টাল ও অনলাইন ভোটিং পদ্ধতি এখানে তেমন কার্যকর হবে না। এক্ষেত্রে প্রক্সি ভোটিং পদ্ধতিই উপযোগী।

আরএইচ/

প্রবাসী সিইসি প্রক্সি ভোটিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250