বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

এবার কলকাতা উপ-হাইক‌মিশনেও ভিসা সেবা বন্ধ করল বাংলাদেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

দিল্লি ও আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইক‌মিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ সরকার। গতকাল বুধবার (৭ই জানুয়ারি) থেকে কলকাতার উপ-হাইক‌মিশনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

কলকাতার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আজ থেকে উপ-হাইক‌মিশনে কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শুধু ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া ভারতীয় নাগরিকদের জন্য পর্যটকসহ অন্যান্য সব ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সূত্রটি আরো জানায়, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

কলকাতার বাংলাদেশ উপ-হাইক‌মিশ‌নের এক কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া সব ধরনের ভিসা সেবা আপাতত বন্ধ রাখা হয়েছে।

গত ২২শে ডিসেম্বর ২০২৫ তারিখে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়। সে সময় থেকে এখন পর্যন্ত এসব মিশনে ভিসা ও কনস্যুলার কার্যক্রম বন্ধ রয়েছে।

জে.এস/

ভিসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250