শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

বিয়ে নিয়ে সমালোচনার খোলামেলা জবাব দিলেন শবনম ফারিয়া

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

গেল সেপ্টেম্বরে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। মসজিদে বিয়ে এবং স্বামীকে নিয়ে বক্তব্যে বেশ সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। এবার এক অনুষ্ঠানে হাজির হয়ে বিয়ে ও স্বামীকে নিয়ে বেশ খোলামেলা আলাপ করেছেন তিনি।

জানিয়েছেন, মসজিদে বিয়ের সিদ্ধান্তটা আসলে কার ছিল? স্বামীর বয়স নিয়েও একেবারে সোজাসাপ্টা উত্তর দিয়েছেন শবনম ফারিয়া।

মসজিদে বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে শবনম ফারিয়া বলেছেন, মসজিদে বিয়ের পরিকল্পনা একেবারেই তিনি বা তার স্বামী নেননি। 

এরপর উল্টো প্রশ্ন ছুড়ে ফারিয়া বলেন, ‘বাংলাদেশে কোনো ছেলে বা মেয়ে যখন বিয়ে করে তখন কি ছেলে বা মেয়ে কোনো সিদ্ধান্ত নেন? সেভাবেই যেহেতু বাবা নেই, অভিনেত্রীর জীবনের যেকোনো সিদ্ধান্ত মা ও বড় দুই বোন-বোন জামাইয়ের কাছ থেকে অনুমোদন নিয়ে আসতে হয়।’

মসজিদে বিয়ের ব্যাপারটা গোপন রেখে বিবাহোত্তর সংবর্ধনা দিয়েই বিয়ের খবর জানাতে চেয়েছিলেন ফারিয়া। না জানিয়ে বিয়েটা মানুষ স্বাভাবিকভাবে নেয়নি। পরে স্বামীর পরামর্শে ফেসবুকে বিষয়টা জানিয়েছেন শবনম ফারিয়া।

স্বামীর বয়স নিয়েও মানুষের মনে নানা প্রশ্ন জেগেছিল সেই সময়। এ ব্যাপারে শবনম ফারিয়া বলেন, ‘আমার হাজব্যান্ড অনেক ফিট। সে কারণে তাকে তরুণ দেখায়।কিন্তু ওর অনেক বয়স। সেটা একদমই বোঝা যায় না। আমার থেকে বেশ বড়।’

জে.এস/

শবনম ফারিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250