শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায়, ২ রেল কর্মচারী বরখাস্ত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়ার নামে বাড়তি টাকা আদায়ের সময় ছাত্রদের কাছে ধরা পড়ে তোপের মুখে সাময়িক বরখাস্ত হয়েছেন পশ্চিম রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয়ের রেলের দুই কর্মচারী।

বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) বিকেলে পাকশী রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

এর আগে, বুধবার (৩০শে অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাবনার ঢালারচর অভিমুখী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে টিকিট চেক করার সময় এ ঘটনা ঘটে।

বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন- ট্রেন পরিচালক (গার্ড) জাকারিয়া সোহাগ ও টিকিট পর্যবেক্ষক (টিটিই) নয়ন ইসলাম।

পশ্চিম রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, রহনপুর স্টেশন থেকে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পাবনার ঢালারচর অভিমুখে ছেড়ে আসে ঢালারচর এক্সপ্রেস। এ সময় ওই ট্রেনে দায়িত্বরত টিটিই নয়ন ইসলাম ও ট্রেন পরিচালক জাকারিয়া সোহাগ কয়েকজন বিনা টিকিটের যাত্রীদের কাছে বাড়তি টাকা নিয়েও টিকেট দেননি। পরে রাজশাহী স্টেশনে ট্রেনে থাকা কয়েকজন ছাত্রের কাছে যাত্রীরা বিষয়টির ব্যাপারে অভিযোগ দেন। দায়িত্বরত টিটিই ও গার্ড বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে ছাত্রদের কাছে ক্ষমা চান। পরে ছাত্ররা রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তাদের বিষয়টি জানালে পাকশী রেলওয়ে বিভাগীয় কর্তৃপক্ষের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের দুইজনকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

আ/কেবি

বরখাস্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250