শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট

টানা ৩ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৬ পূর্বাহ্ন, ২৩শে মার্চ ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

চৈত্রের মাঝামাঝিতে রয়েছে ভ্যাপসা গরমের অনুভূতি। এ অবস্থায় আগামী ৩ দিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।

রোববার (২৩শে মার্চ)  সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (২৪শে মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া মঙ্গলবার (২৫শে মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বোচ্চ ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি একই সময়ে চুয়াডাঙ্গায় ৪ ও যশোরে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, ঈশ্বরদী, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, শ্রীমঙ্গল, মোংলা, সাতক্ষীরা, কয়রা ও বরিশালে সামান্য থেকে ১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে।

এ অবস্থায় বর্ধিত ৫ দিনে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ক্রমেই বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ওআ/এইচ.এস

বজ্রবৃষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250