রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

ইইউর পরিকল্পনা আমেরিকার পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ৮ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জোটভুক্ত দেশগুলোর ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আমেরিকার শুল্ক আরোপের প্রতিশোধ হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে তারা।

তবে নতুন শুল্কের আওতায় থাকছে না আমেরিকার বোরবন হুইস্কি। ইউরোপের মদকে মার্কিন প্রতিশোধমূলক পদক্ষেপ থেকে বাঁচাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর এএফপির।

আজ মঙ্গলবার (৮ই এপ্রিল) এএফপির হাতে আসা একটি নথি থেকে এসব তথ্য জানা গেছে। ওই নথি অনুযায়ী, আমেরিকার যেসব পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করা হচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে সয়াবিন, পোলট্রি, চাল, ভুট্টা, ফল, বাদাম, কাঠ, মোটরসাইকেল, প্লাস্টিক, টেক্সটাইল পণ্য, চিত্রকর্ম, ইলেকট্রিক সরঞ্জাম ও সৌন্দর্যবর্ধক প্রসাধনীসামগ্রী।

তবে ফ্রান্স ও ইতালির অনুরোধে এ তালিকায় আমেরিকায় উৎপাদিত বোরবন হুইস্কি রাখা হয়নি। ইউরোপের এ দুই দেশ মদের (ওয়াইন) বড় রপ্তানিকারক। ইউরোপের অ্যালকোহল পণ্যের ওপর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকির পর বড় শঙ্কায় রয়েছে প্যারিস ও রোম।

এইচ.এস/

ইইউ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250