বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

সোমবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৭ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিদ্যুৎ বিভাগের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য সোমবার (২রা ডিসেম্বর) ৭ ঘণ্টা সিলেটের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (৩০শে নভেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিউবো সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম থেকে জানা গেছে, সিলেটের ১১ কেভি সোবহানীঘাট ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য কাল সোমবার সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় নগরের মেন্দিবাগ, সোবহানীঘাট, বিশ্বরোড, চালিবন্দর, কাষ্টঘর, জেলগেট, বন্দররোড, ওসমানী শিশু উদ্যান, আবদুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিউবোর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন গণমাধ্যমকে বলেন, জরুরি মেরামতকাজ শেষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।

ওআ/কেবি

বিদ্যুৎ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250