বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত

তারাবির নামাজ নিয়ে যে নির্দেশনা দিলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

পবিত্র রমজান মাসে তারাবির নামাজ সরসারি সম্প্রচার না করার নির্দেশনা দিয়েছে সৌদি আরব।

বৃহস্পতিবার (২০শে ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, মসজিদে ক্যামেরার ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। সেখানে তারাবির নামাজ সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। 

নির্দেশনায় বলা হয়, নামাজের ফুটেজ কোনো ধরনের মিডিয়াতেই সম্প্রচার করা যাবে না। মূলত মসজিদের পবিত্রতা ও পরিবেশ রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।  

কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিরা যেন বিরক্ত না হন এবং ইমামরা ঠিক মতো নামাজ পড়াতে পারেন সে বিষয়টি নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ ছাড়া মসজিদের ইফতার মাহফিল আয়োজনের জন্য তহবিল সংগ্রহের অনুমতিও দেওয়া হয়নি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইফতার মাহফিল অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হতে হবে এবং স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 

ওআ/কেবি

সৌদি আরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250