মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

ক্লাস শেষে বের হয়ে আসছিল কাব্য, হঠাৎ...

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫

#

আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী কাব্য। আজ সোমবার (২১শে জুলাই) বেলা একটার দিকে কাব্যর ক্লাস শেষ হয়ে গিয়েছিল। বের হয়ে আসছিল সে। এ সময় বিকট শব্দে হয় বিস্ফোরণ।

কাব্য গণমাধ্যমকে জানায়, বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। যে ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়, সেটি দোতলা ছিল। ক্যানটিনের পাশেই ওই ভবনটি। সেখানে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস হতো। বেলা একটার দিকে তাদের ছুটি হয়ে যায়। তবে তখনো কিছু শিক্ষার্থী সেখানে অবস্থান করছিল।

কাব্য আরও জানায়, আহত অনেককে উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের জন্য প্রচুর রক্ত লাগবে। রক্ত দিতে আগ্রহীদের অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে।

উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। পরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ আরও একজন মারা গেছেন। এ নিয়ে মোট দুজনের মৃত্যু হয়েছে।

উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বেলা সাড়ে তিনটা পর্যন্ত ২৮ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী।

বিমান বিধ্বস্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250