শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৯ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী শনিবার (২৭শে এপ্রিল) ‘এ’ ইউনিট (বিজ্ঞান বিভাগ), শনিবার (৪ঠা মে) ‘বি’ ইউনিট (মানবিক বিভাগ) এবং শনিবার (১১ই মে) ‘সি’ ইউনিট (‌বাণিজ্য বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সব ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।  

বুধবার (৩১শে জানুয়ারি) বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সম্মেলন কক্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, আগামী ১২ই ফেব্রুয়ারি দুপুর ১২টা ১ মিনিট থেকে ২৬শে ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আগের ন্যায় আবেদন ফি ১৫শ টাকা ও বিশেষায়িত বিষয়গুলোর জন্য অতিরিক্ত পাঁচশ টাকা আবেদন ফি নেওয়া হবে। 

আরও পড়ুন: গুচ্ছে যাচ্ছে না ইসলামী বিশ্ববিদ্যালয়

ভর্তির আবেদন ও সময়সূচি পুনঃনির্ধারণের বিষয়ে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, যেহেতু অনেকগুলো বিশ্ববিদ্যালয়কে একত্রিত করে গুচ্ছ ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত গৃহীত হয়, এ কারণে সবার মতামত সমানভাবে গুরুত্বপূর্ণ। সমগ্র দেশব্যাপী এ পরীক্ষাটি আয়োজন করতে হয়, সুতরাং পূর্ণাঙ্গ কারিগরি প্রস্তুতি ছাড়া তা বাস্তবায়ন দুরূহ। ইতোমধ্যে পরীক্ষার সময়সূচি ঘোষণার পর অত্যন্ত বাস্তবসম্মত কিছু বিষয় সমন্বয় করে তৃতীয় সভায় ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ও সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।  

আরও পড়ুন: গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ পরিবর্তন

সভায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার পূর্ণাঙ্গ টেকনিক্যাল কমিটি উপস্থাপন করেন। একইসঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈনও একটি পূর্ণাঙ্গ ফিন্যান্স কমিটির তালিকা উপস্থাপন করেন। সবার সমান অংশগ্রহণ নিশ্চিতকরণের জন্য দুটি কমিটিতেই গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের একজন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে। জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় ২৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।  

এসকে/ 

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250