বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

বিয়ের ছবি প্রকাশ করলেন মেহজাবীন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মেহজাবীন চৌধুরী। আজ ২৪শে ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা শেষে মুখ খুললেন তিনি। বিয়ের ছবি প্রকাশের পাশাপাশি জানালেন প্রথম দেখায় আদনানের প্রেমে পড়েছিলেন তিনি। 

আজ সোমবার নিজের বিয়ের ছবি প্রকাশ করে মেহজাবীন ফেসবুকে লিখেছেন, ২০১২ সালের ৯ই এপ্রিল— বাঁকা দাঁত ও সুন্দর হাসিমুখের এক ছেলে আমার সাথে দেখা করতে এসেছিল। আমি তখন একটি শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়ে। সে রাস্তা থেকে আমাকে হাত নেড়েছিল। 

এরপর লেখেন, মাত্র ১৫ মিনিট কথা বলেছিলাম আমরা। হাত মিলিয়েছিলাম। ছেলেটি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম  আমি অনুভব করেছি যে আমার হৃদয়ের একটি অংশ তার সাথে চলে গেছে। তৎক্ষণাৎ জানতাম - এই ছিল। 

মেহজাবীন যোগ করেন, ১৩ বছর পরে আমরা এখানে দাঁড়িয়ে, একসাথে বেড়ে উঠছি, প্রতিটি উত্থান পতন একসঙ্গে পাড়ি দিয়েছি। তারা বলেন যে সাত বছরের বন্ধুত্ব সারাজীবন স্থায়ী হয়। আমরা এটি প্রায় দ্বিগুণ করেছি।

আরও পড়ুন: আমার কোনো ছেলে বন্ধু ছিল না : শিরিন শিলা

এরপর লিখেছেন, ২০২৫-এর ১৪ই ফেব্রুয়ারি একসঙ্গে পথচলার প্রতিশ্রুতি দিয়ে একে অন্যের সঙ্গে চিরতরে আবদ্ধ হয়েছি। আদনান আল রাজীব, আমি তোমাকে আমার জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিয়েছি।

শেষে দোয়া চেয়ে মেহজাবীন লেখেন, আমরা এই নতুন অধ্যায় শুরু করে আজীবন সুখে দুঃখে একসঙ্গে থাকতে আপনাদের ভালবাসা ও দোয়া চাই।

গতকাল রোববার বসেছিল কন্যার গায়ে হলুদের আসর। ঢাকার অদূরে একটি রিসোর্টে বেশ কড়াকড়িতে চলে এ আয়োজন। আজ ২৪শে ফেব্রুয়ারি সেখানেই হলো বিয়ের আনুষ্ঠানিকতা। 

এসি/কেবি

মেহজাবীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250