মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

খালিদ বিন ওয়ালিদকে নিয়ে সিনেমা বানাচ্ছে সৌদি আরব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৭ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইসলামের ইতিহাসের অপরাজেয় সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। ‘আনব্রোকেন সোর্ড’ নামের সিনেমাটি পরিচালনা করছেন আলেক সাখারভ; যিনি ‘গেম অব থ্রোনস’, ‘রোম’, ‘ডেক্সার’, ‘মার্কো পোলো’, ‘ওজার্ক’সহ অনেক জনপ্রিয় সিরিজের বিভিন্ন পর্ব পরিচালনা করেছেন। খালিদ বিন ওয়ালিদের বায়োপিকটি হতে যাচ্ছে তার প্রথম সিনেমা। সম্প্রতি রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে এ সিনেমার খবর জানানো হয়।

৬৩৬ খ্রিষ্টাব্দে ইয়ারমুকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলিমরা বাইজেনটাইন বাহিনীকে বিধ্বস্ত করে। ফলে সিরিয়ায় বাইজেনটাইন শাসনের অবসান ঘটে। প্রতিষ্ঠিত হয় মুসলিম শাসন। এই যুদ্ধের গল্পই আনব্রোকেন সোর্ড সিনেমার মূল বিষয়বস্তু। সৌদি আরবে নয়ানির্মিত প্লেমেকার স্টুডিওতে ২০২৬ সালের শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরু হবে। মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালে। এখন থেকেই জোরেশোরে চলছে সেট নির্মাণ ও প্রি-প্রোডাকশনের কাজ।

সৌদির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি ও রিয়াদ সিজনের তত্ত্বাবধানে আনব্রোকেন সোর্ড সিনেমাটি প্রযোজনা করছে সিলা কোম্পানি। বড় আয়োজনের সিনেমাটি নির্মিত হবে ইংরেজি ভাষায়। আরব ও হলিউডের শিল্পীরা অভিনয় করবেন এতে। সম্প্রতি জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান তুর্কি আল-শেখ এ সিনেমার কলাকুশলীদের সঙ্গে সাক্ষাৎ করেন, নির্মাণপ্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

তুর্কি আল-শেখ জানান, আনব্রোকেন সোর্ড নির্মাণের জন্য বছর দেড়েক আগে পরিচালক আলেক সাখারভের সঙ্গে দেখা করেছিলেন তিনি। বিষয়বস্তু সম্পর্কে না জানায় প্রথমে ততটা আগ্রহ দেখাননি পরিচালক। তুর্কি আল-শেখ তাকে খালিদ বিন ওয়ালিদ সম্পর্কে বিভিন্ন বই ও ভিডিও দিয়েছিলেন। সেগুলো পড়ে উৎসাহী হন আলেক সাখারভ। সিনেমাটি নির্মাণের জন্য ছয় মাস ধরে সৌদিতে আছেন তিনি।

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার লক্ষ্যে তৈরি হচ্ছে আনব্রোকেন সোর্ড। তার মানে কোনো ধরনের আপস করতে চাইছে না প্রযোজনা প্রতিষ্ঠান। এক বছরের বেশি সময় ধরে চলছে প্রস্তুতি। হলিউডের অনেক খ্যাতনামা চিত্রনাট্যকার যুক্ত হয়েছেন এ সিনেমার চিত্রনাট্য তৈরি ও পর্যালোচনার কাজে। ঐতিহাসিক সেট নির্মাণ, পোশাকের ডিজাইন, যুদ্ধের প্রয়োজনীয় উপাদানসহ সবকিছুতে সূক্ষ্মতম নজর দিচ্ছেন নির্মাতারা।

তুর্কি আল-শেখ বলেন, ‘সিনেমাটি নির্মাণের জন্য এক হাজারের বেশি তরবারি তৈরি করা হচ্ছে, লাগানো হচ্ছে তিন হাজারের বেশি গাছ। সৌদি কলাকুশলীদের সঙ্গে টিমে যোগ দিয়েছেন আন্তর্জাতিক কলাকুশলীরা। সবাইকে নিয়ে একটি যুগান্তকারী সিনেমা নির্মাণের লক্ষ্য আমাদের।’

জে.এস/

সৌদি আরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250