বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২২ পূর্বাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

মার্কিন সংবিধানের সেকশন একের আর্টিকেল দুই অনুযায়ী ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প।

এতে বলা হয়েছে, আমি দৃঢ়ভাবে শপথ করছি যে আমি বিশ্বস্ততার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় পরিচালনা করবো ও আমার সর্বোত্তম ক্ষমতা, সংরক্ষণ, সুরক্ষা দিয়ে যুক্তরাষ্ট্রের সংবিধান রক্ষা করবো।

ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে অর্থাৎ ২০১৭ সালে যে বাইবেল হাতে নিয়ে শপথগ্রহণ করেন সেটা ১৮৬১ সালে আব্রাহাম লিংকনও ব্যবহার করেছিলেন। এক্ষেত্রে দ্বিতীয় বাইবেল হিসেবে তার মায়ের উপহার দেওয়া একটি বাইবেলও ব্যবহার করেছিলেন। জানা গেছে, এবারও সেই বাইবেল হাতে নিয়েই ট্রাম্প শপথগ্রহণ করবেন।

আরও পড়ুন: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ আজ

ঐতিহ্য মেনে প্রেসিডেন্টের আগে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট। এবার ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন জেডি ভ্যান্স। এদিন শুরুতে একটি মিছিল নিয়ে সবাই ক্যাপিটল ভবনে ঢুকবেন। সেই মিছিলে থাকেন বিদায়ী প্রেসিডেন্টসহ তার মন্ত্রিপরিষদ ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তার নতুন মন্ত্রীরা।

ডান হাত উঁচু করে বাঁ হাত বাইবেলের ওপর রেখে শপথ নেন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা। সাধারণত প্রেসিডেন্টের স্ত্রী বাইবেলটি ধরে রাখেন। এরপর নতুন প্রেসিডেন্ট একটি ভাষণ দেন। পরে সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউজ ত্যাগ করেন।

সূত্র: আল-জাজিরা

এসি/ আই.কে.জে

শপথ অনুষ্ঠান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250