মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

মার্কিন যুদ্ধবিমান কিনতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত সৌদি আরবকে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৩ পূর্বাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র যদি সৌদি আরবের কাছে এফ–৩৫ যুদ্ধবিমান বিক্রি করে, তবে সে চুক্তি রিয়াদের সঙ্গে তেল আবিবের সম্পর্ক স্বাভাবিক করার শর্তে হতে হবে—এমন দাবি তুলেছে ইসরায়েল। বিষয়টি নিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইসরায়েলি কর্মকর্তা।

তাদের মতে, সৌদি আরবের এফ–৩৫ কেনায় ইসরায়েলের সরাসরি আপত্তি নেই, তবে অস্ত্রচুক্তির সঙ্গে সৌদি–ইসরায়েল পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি যুক্ত থাকা জরুরি।

আগামীকাল মঙ্গলবার (১৮ই নভেম্বর) হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। আলোচনায় এফ–৩৫ কেনা, দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি এবং সৌদি–ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রধান ইস্যু হতে পারে।

যদিও মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, এই সফরে সম্পর্ক স্বাভাবিকীকরণ আলোচনার সম্ভাবনা তুলনামূলক কম।

গাজা যুদ্ধ শেষ হওয়ার পর গত মাসে ট্রাম্প ফোনে এমবিএসকে বলেন, তিনি আশা করছেন রিয়াদ ধীরে ধীরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোবে।

পরে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি নিশ্চিত করেছেন যে, সৌদি–ইসরায়েল সম্পর্ক এবং সম্ভাব্য অস্ত্রচুক্তি তার আলোচ্য তালিকায় রয়েছে। তার ভাষায়, সৌদি আরব শিগগিরই আব্রাহাম চুক্তিতে যুক্ত হতে পারে বলেই তিনি ধারণা করছেন।

ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, এফ–৩৫ বিক্রিতে তারা আপত্তি তুলছেন না, তবে চুক্তিটি অবশ্যই সৌদি–ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের বিনিময়ে হতে হবে। তাদের মতে, কোনো কূটনৈতিক ফলাফল ছাড়া এমন উন্নত অস্ত্র সরবরাহ করা ‘ভুল ও প্রতিক্রিয়াশীল’ হবে।

এক কর্মকর্তা বলেন, তুরস্ককে এফ–৩৫ দেওয়ার বিরোধিতা থাকলেও সৌদির ক্ষেত্রে উদ্বেগ তুলনামূলক কম—যদি এই চুক্তি আব্রাহাম চুক্তির আওতায় আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার অংশ হয়, যেমনটি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে করা হয়েছিল।

বর্তমানে মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েলের কাছেই এফ–৩৫ রয়েছে। সৌদি আরব এই যুদ্ধবিমান পেলে আঞ্চলিক সামরিক ভারসাম্যে পরিবর্তন আসবে, যা ইসরায়েলের কৌশলগত সুবিধাকে প্রভাবিত করতে পারে। ২০২০ সালে আব্রাহাম চুক্তির অংশ হিসাবে আমিরাতকে এফ–৩৫ দেওয়ার বিষয়ে ইসরায়েল সম্মত হলেও পরে নিরাপত্তা শর্ত জটিল হওয়ায় তা বাস্তবায়িত হয়নি।

সৌদির সঙ্গে চুক্তি হলে ইসরায়েলও যুক্তরাষ্ট্রের কাছে অনুরূপ নিরাপত্তা নিশ্চয়তা চাইবে। একজন ইসরায়েলি কর্মকর্তার ভাষায়, মূল আশঙ্কা হলো সৌদি আরবের ভৌগোলিক নিকটতা—সৌদি ভূখণ্ড থেকে এফ–৩৫ উড়ে ইসরায়েলে পৌঁছাতে সময় লাগে মাত্র কয়েক মিনিট।

জে.এস/

সৌদি–ইসরায়েল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250