বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ওসিকে বদলির পর মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০৯ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানী মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানের বদলির খবরের পর থানার সামনে মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় কয়েকজন যুবক। আজ রোববার (২৪শে আগস্ট) বিকেলে মিষ্টি বিতরণ করেন তারা। এ সময় ওসির বিভিন্ন অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

এর আগে রোববার ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বদলির আদেশে বলা হয়, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে ডিএমপির গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

উল্লেখ্য, গত ২৫শে জুলাই মোহাম্মদপুর থানার সামনে ‘ঐক্যবদ্ধ মোহাম্মদপুর’ ব্যানারে দায়িত্বে অবহেলা, চাঁদাবাজ, চোর চক্র ও ছিনতাইকারীদের সঙ্গে আঁতাতের অভিযোগে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে অপসারণের দাবিতে থানার সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন স্থানীয়রা।

১০ লাখ টাকার মাদক মামলা গায়েবসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে থানার সামনে কয়েক দফায় মানববন্ধন করেন স্থানীয়রা। পরে মোহাম্মদপুর টাউন হল এলাকায় জেনেভা ক্যাম্পের মাদক কারবারি ও মোহাম্মদপুরের কিশোর গ্যাং সদস্যদের দিয়ে ওসির পক্ষে মানববন্ধন করানো হয় বলে জানা গেছে।

গত ২৪শে জুলাই রাতে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে ছিনতাইয়ের ঘটনায় আইনি সহায়তা ও ওসির অসদাচরণ এবং পুলিশের গাফিলতির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন আহমাদ ওয়াদুদ নামের একজন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের পর দায়িত্বে অবহেলার অভিযোগে মোহাম্মদপুর থানার এক এসআইসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250