মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

ভারত-পাকিস্তান সংঘাতে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ২০শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে পাঁচটির মতো যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মে মাসে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে ওই সংঘাতের অবসান ঘটে। যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পেছনে তার দেশের কৃতিত্ব দাবি করেন আমেরিকান প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে রিপাবলিকান কংগ্রেস সদস্যদের সঙ্গে নৈশভোজকালে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিমান ভূপাতিত হওয়া নিয়ে ওই তথ্য জানান। খবর রয়টার্সের।

ট্রাম্প বলেন, গত এপ্রিল মাসে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর শুরু হওয়া ভারত-পাকিস্তান সংঘাতে পাঁচটির মতো যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। মে মাসে যুদ্ধবিরতির হলে ওই পরিস্থিতি শান্ত হয়। তবে ভারত নাকি পাকিস্তান, কোন পক্ষের যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, তা উল্লেখ করেননি ট্রাম্প।

ভারত-পাকিস্তান সংঘাত প্রসঙ্গে বিস্তারিত কিছু উল্লেখ না করে ট্রাম্প বলেন, ‘প্রকৃতপক্ষে বিমানগুলোকে আকাশ থেকে গুলি করে নামানো হচ্ছিল। পাঁচটা, পাঁচটা, চার বা পাঁচটা। তবে আমার মনে হয়, পাঁচটা যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল।’ পাকিস্তান দাবি করেছে, তারা সংঘাতের সময় ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

অন্যদিকে ভারতের শীর্ষ জেনারেল মে মাসের শেষের দিকে বলেছিলেন, প্রথম দিন বিমানবাহিনীর ক্ষয়ক্ষতির মুখে ভারত কৌশল পরিবর্তন করে এবং তিনদিন পর যুদ্ধবিরতির আগে তারা ভালো অবস্থানে দাঁড়াতে পেরেছিলেন।

ভারতের দাবি, তারা পাকিস্তানের ‘কয়েকটি যুদ্ধবিমান’ ভূপাতিত করেছে। তবে ইসলামাবাদ বিমানঘাঁটিগুলোতে হামলার কথা স্বীকার করলেও কোনো বিমান হারানোর কথা অস্বীকার করেছে।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প ভারত-পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250