রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী হওয়ার পর উনি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী *** ‘রমজান মাসে ক্যারাম-টিভি চলবে না’, বাজারে গিয়ে পুলিশ কর্মকর্তার নির্দেশ *** ‘এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত’ *** প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা *** বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ *** বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত *** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে থাকবে ইইউর বড় প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যথাসময়ে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনকে সমর্থন করে বলে জানিয়েছেন ঢাকায় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। আগামী নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এবারের ভোটে ইইউর বড় একটি প্রতিনিধি দল পর্যবেক্ষণে থাকবে।

আজ মঙ্গলবার (২রা ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

মাইকেল মিলার বলেন, ইইউ সময় মতো, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনে সমর্থন করে। এটা বাংলাদেশের সামনে একটা বড় সুযোগ।

দুই ভোটের মহড়ার প্রসঙ্গ টেনে মাইকেল মিলার বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ধারার পথে এ নির্বাচন একটি বড় সুযোগ। সংসদ ও গণভোট পরিচালনার লক্ষ্যে ইসির একটি মহড়াও দেখার সৌভাগ্য হয়েছে। নির্বাচন কমিশনের নির্বাচনের প্রাক-প্রস্তুতির দেখে আমি অভিভূত।

সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে এটি করা হয়েছে।

ইসির সক্ষমতা ও অঙ্গীকারের বিষয়টিও তুলে ধরেন মাইকেল মিলার। তিনি বলেন, নির্বাচন কমিশনের কমিটমেন্ট ও পেশাদারিত্ব এবং ভোট পরিচালনার সক্ষমতা আমরা দেখতে পেয়েছি। ২০২৬ সালে বিশ্বের বড় একটি নির্বাচন হচ্ছে বাংলাদেশে।

ইউরোপীয় ইউনিয়ন এবারের নির্বাচনে একটি খুব বড় নির্বাচন পর্যবেক্ষক মিশন নিয়োজিত রাখার প্রস্তুতি নিচ্ছে। এবারের ভোটে নানা ধরনের সহযোগিতা দিয়ে আসছে ইইউ। এ ধারা অব্যাহত রাখার বিষয়ে ইইউর সমর্থনের কথা জানান তিনি। 

জে.এস/

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250