বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহতের ঘটনায় প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরা-মতিঝিল রুটে পুরোদমে চালু হয়েছে মেট্রো চলাচল। আজ সোমবার (২৭শে অক্টোবর) বেলা ১১টার দিকে মেট্রো চলাচল স্বাভাবিক হয়।

ডিএমটিসিএল থেকে জানানো হয়েছে, সোমবার বেলা ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হয়। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে প্যাড পড়ে পথচারীর নিহত হলে পুরো রুটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এরপর বেলা ৩টার দিকে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল সেবা পুনরায় শুরু হয়। সন্ধ্যা সোয়া ৭টায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হলেও পুরো রুট তখনও বন্ধ ছিল।

মেট্রোরেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার দুপুরে সেবা বন্ধ হওয়ার পর বিকেল ৩টা থেকে উত্তরা–আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়। পরে সাত ঘণ্টা পর, বিকেল সোয়া ৭টা শাহবাগ থেকে মতিঝিল পর্যন্ত সেবা পুনরায় চালু করা হয়।

জে.এস/

মেট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250