বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

শপথ অনুষ্ঠান ঘিরে আজ মানিক মিয়া অ্যাভিনিউতে যান চলাচল সীমিত থাকবে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

নতুন সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর মানিক মিয়া অ্যাভিনিউতে যান চলাচল বন্ধ বা সীমিত থাকবে।

সরকারি বার্তায় জানানো হয়েছে, বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে দুপুর ১২টার পর থেকে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের সড়কে যান চলাচলে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিকদের বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে।

জনসাধারণের সুবিধার্থে অনুষ্ঠানটি মানিক মিয়া অ্যাভিনিউতে স্থাপিত এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

জে.এস/

শপথগ্রহণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250