বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

নতুন বউয়ের সাজে মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা ও মডেল মাহিয়া মাহি। ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন এই অভিনেত্রী। পর্দায় সচরাচর নায়িকা চরিত্রেই দেখা মেলে তার। পাশাপাশি ব্যস্ত থাকেন মডেলিংয়েও। কয়েকদিন পর পরই ভক্ত-অনুরাগীদের কাছে ভিন্ন সাজে ধরা দেন মাহি।

কয়েকদিন আগে ব্রাউন চুলে, লাল রঙের স্লিভলেস টপস, রঙের সঙ্গে ম্যাচিং করে ঠোঁটে লিপিস্টিক; এমন লুকে ভক্ত-অনুরাগীদের মাঝে মুগ্ধতা ছড়িয়ে দেন মাহিয়া মাহি। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মন্তব্য ছিল এমন, এ যেন সাক্ষাৎ কোনো বিলেতি নায়িকা।

এবার ব্রাইডাল লুকে, নতুন বউয়ের সাজে ধরা দিয়েছেন মাহিয়া মাহি। পরেছেন সাদা চুমকি বসানো প্লাটিনাম-গোল্ড রঙের লেহেঙ্গা। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে পরেছেন নেকপিস, দুল, টিকলি, রতনচুর আর চুড়ি। লেহেঙ্গার ওড়না ডান হাতে পেঁচিয়ে নিজেকে অনন্য রূপে এনে ক্যামেরায় দিয়েছেন পোজ।

আরো পড়ুন: কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে অভিনেতা জীবন-শিমুলকে লিগ্যাল নোটিশ

সামাজিক মাধ্যমে এই অনন্য লুকে ধরা দেওয়ার পর মাহিকে মুগ্ধতা-ভালবাসায় ভরিয়ে দেন তার ভক্ত-অনুরাগীরা।

গত ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘রাজকুমার’ এ ভিন্ন চরিত্রে কাজ করেছেন মাহি। সিনেমার নায়ক শাকিব খানের মায়ের চরিত্রে দেখা যায় এই অভিনেত্রীকে। কয়েকদিন পর পর ভিন্ন সাজে দেখা মেলে এই চিত্রনায়িকাকে।

এসি/

মাহিয়া মাহি নতুন বউ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250