বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। আজ রোববার (২০শে জুলাই) এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বলেছে, প্রশাসন চাইলে এ অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ ও রক্তপাত অবশ্যই এড়ানো যেত।

একই সঙ্গে এ সহিংসতা দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ করেছে কী না, তদন্তে সেটি স্পষ্ট করার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এ প্ল্যাটফর্ম।

শিক্ষক নেটওয়ার্ক বলেছে, যে কোনো বৈধ রাজনৈতিক দলের দেশের যে কোনো জেলায় রাজনৈতিক সভা-সমাবেশ করার অধিকার রয়েছে। সরকারের দায়িত্ব কর্মসূচির নিরাপত্তা দেওয়া ও জননিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করা। সরকারের গোয়েন্দা সংস্থাগুলো এবং প্রশাসন এনসিপির সমাবেশে নিরাপত্তা তো দেয়ইনি, বরং তাদের ভুল তথ্য দিয়ে আক্রমণের মুখে ফেলেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সারাদেশের তুলনায় গোপালগঞ্জকে আওয়ামী লীগের ঘাঁটি ধরা হয়। জুলাই অভ্যুত্থানের পরেও ব্যাপারটা সত্য। শেখ হাসিনার পতনের পর এ গোপালগঞ্জেই সেনাবাহিনীর ওপর হামলা চালানো হয়েছিল। এমন দৃষ্টান্ত থাকার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা মাঠে থাকা যৌথ বাহিনী সেখানে কার্যকর কোনো প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করেনি; বরং পুলিশ ও অন্যান্য বাহিনী আগে প্রতিরোধের বদলে সহিংসতা শুরু হলে গুলিবর্ষণ করেছে।

গোপালগঞ্জ গোপালগঞ্জে সহিংসতা গোপালগঞ্জে সংঘর্ষ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250