বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে

প্যালেস্টাইনকে স্বীকৃতি

ইউরোপের তিন দেশকে সৌদির ধন্যবাদ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৮ অপরাহ্ন, ২৯শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ায় ইউরোপের তিন দেশ- আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেনকে ধন্যবাদ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।

বুধবার (২৯শে মে) স্পেনের রাজধানী মাদ্রিদ সফরকালে সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ওই তিন দেশকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘‘তারা ইতিহাসের ডান প্রান্তে আছে, ন্যায়ের পক্ষে আছে।’’ 

এর আগে, মঙ্গলবার (২৮শে মে) আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনি রাষ্ট্রের স্বীকৃতি ঘোষণা করে পশ্চিম ইউরোপের ওই তিন দেশ। আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন বলেছে, তাদের এমন সিদ্ধান্তের শক্তিশালী প্রতীকী প্রভাব রয়েছে। যা অন্যান্যদের একই সিদ্ধান্ত নিতে উৎসাহ জোগাবে। 

বুধবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেসের সাথে মাদ্রিদে বৈঠক করেন সৌদি আরব, জর্ডান, কাতার, তুরস্ক এবং প্যালেস্টাইন কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রীরা।

আরো পড়ুন: সৌদিতে নাইট ক্লাব চালু, ঢুকতে পারবেন নারীরাও

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ‘‘অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন এক সময়ে আশা দেওয়ার জন্য স্পেনকে ধন্যবাদ জানাতে আমরা এখানে এসেছি।’’

তিনি বলেন, ‘‘আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ, ইতিহাসের ডান প্রান্তে অবস্থান ও ন্যায়ের পক্ষে থাকার জন্য স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্লোভেনিয়াকে ধন্যবাদ জানাতে এখানে এসেছি।’’

এইচআ/ আই.কে.জে/

সৌদি আরব প্যালেস্টাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250