বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ভোজ্যতেলের দাম লিটারে ১০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা, সরকারের প্রস্তাব ১ টাকা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্যবসায়ীদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভোজ্যতেলের (সয়াবিন ও পাম তেল) দাম বাড়ানোর বিষয়ে বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন ও ব্যবসায়ীরা। বৈঠকে উপস্থিত সূত্র বলছে, ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলো লিটারে ১০ টাকা বাড়াতে চায়। তবে সরকার এক টাকা বাড়ানোর অনুমতি দিয়েছে। বৈঠক শেষ হয়েছে সিদ্ধান্ত ছাড়াই।

আজ সোমবার (২২শে সেপ্টেম্বর) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান ও ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কর্মকর্তারা।

বাণিজ্যসচিব সাংবাদিকদের বলেন, ‘ব্যবসায়ীরা দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে, তা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। আমরা পর্যালোচনা করছি। তারপর তাদের সঙ্গে আবার আলোচনা করে ভোজ্যতেলের দাম কত বাড়ানো হবে, সে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বৈঠকে উপস্থিত ছিলেন টি কে গ্রুপের পরিচালক (ব্র্যান্ড) শফিউল আতহার তসলিম। জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেন, বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, তবে কত বাড়বে, তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, গত সপ্তাহে সয়াবিন ও পাম অয়েলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন পরিশোধনকারী মিলমালিকেরা। তাদের যুক্তি হলো—সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ১৮-২০ শতাংশের মতো তেলের দাম বেড়েছে; প্রতি টন সয়াবিন তেলের দাম ১ হাজার ২০০ ডলার ছুঁয়েছে। পাম অয়েলেরও দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে দাম সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে আজকের বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় মাত্র এক টাকা দাম বাড়ানোর অনুমোদন দিয়েছে। যদিও ট্যারিফ কমিশনের পর্যবেক্ষণে প্রতি লিটার সয়াবিন তেলের দাম সাড়ে চার টাকা ও পাম তেলের দাম সাত টাকা বাড়ানোর কথা বলা হয়েছে।

ভোজ্যতেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250