বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

বিশ্বের সেরা বিমানবন্দর এখন কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরকে টপকে বিশ্বের সেরা বিমানবন্দর নির্বাচিত হয়েছে কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর।

গত কয়েক বছর ধরে এ দুটি বিমানবন্দরের মধ্যে শীর্ষস্থান নিয়ে লড়াই হচ্ছিল। অবশেষে সিঙ্গাপুরের চাঙ্গিকে পেছনে ফেলে এক নম্বরে উঠে এসেছে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর।

স্কাইট্রেক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস ২০২৪ এ কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে সেরা ঘোষণা করা হয়েছে। সেরা বিমানবন্দরের তালিকায় এশিয়ার বিমানবন্দরগুলোর আধিপত্য দেখা গেছে।

দক্ষিণ কোরিয়ার সিউলের ইনচন বিমানবন্দর তৃতীয় স্থানে রয়েছে। এছাড়া এটিকে বিশ্বের সবচেয়ে পরিবারবান্ধব বিমানবন্দর হিসেবেও ঘোষণা করা হয়েছে। যথাক্রমে চতুর্থ ও পঞ্চমস্থানে রয়েছে জাপানের টোকিওর হানেদা এবং নারিতা বিমানবন্দর।

তবে বিশ্বের অন্যতম উন্নত দেশ আমেরিকার কোনো বিমানবন্দর সেরা ২০ এ জায়গা করে নিতে পারেনি। দেশটির সিয়াটেলের তাকোমা বিমানবন্দর ২৪তম স্থানে রয়েছে।

আরো পড়ুন: মালয়েশিয়া প্রবাসীদের যে সুখবর দিলো সরকার

ইউরোপের দেশগুলোর বিমানবন্দরগুলো তাদের জায়গা ধরে রেখেছে। ফ্রান্সের প্যারিস চার্লস দে গাউলে, জার্মানির মিউনিখ, সুইজারল্যান্ডের জুরিখ এবং তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর সেরা ১০ এ রয়েছে।

মূলত বিমানবন্দর ব্যবহারকারীদের সন্তুষ্টি এবং জরিপের ওপর ভিত্তি করে বিমানবন্দরের তালিকা প্রকাশ করে স্কাইট্রেক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড।

বিশ্বের সেরা ১০ বিমানবন্দরের তালিকা—

১। দোহা হামাদ

২। সিঙ্গাপুর চাঙ্গি

৩। সিউল ইনচিওন

৪। টোকিও হানেদা

৫। টোকিও নারিতা

৬। প্যারিস সিডিজি 

৭। দুবাই

৮। মিউনিখ

৯। জুরিখ 

১০। ইস্তাম্বুল 

সূত্র: ব্লুমবার্গ

এইচআ/ 

কাতার বিশ্বের সেরা বিমানবন্দর হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250