শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

ঢাকায় চাকরি মেলায় তাৎক্ষণিক চাকরি পেলেন ৫৪ জন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৪৯ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীতে আয়োজিত দিনব্যাপী চাকরি মেলায় তাৎক্ষণিকভাবে চাকরি পেয়েছেন ৫৪ জন। এ ছাড়া সাক্ষাৎকারের জন্য নির্বাচিত হয়েছেন আরও ১৫৩ জন।

বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। দিন শেষে মেলার আয়োজকেরা চাকরির এ তথ্য জানান। তবে কোন কোন প্রতিষ্ঠানে চাকরিপ্রার্থীরা চাকরি পেয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানাননি আয়োজকেরা।

এডুকো বাংলাদেশ ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এই মেলার আয়োজন করেছে। ‘জব এক্সপো ২০২৫: যুবদের হাতেই ২১ শতকের নেতৃত্ব’ শীর্ষক এই চাকরি মেলায় অর্থায়ন করে চাইল্ডফান্ড কোরিয়া।

সকালে দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন এডুকোর এদেশীয় পরিচালক আবদুল হামিদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্লাহ ভূঁইয়া। তিনি বলেন, ‘যুবসমাজকে চাকরির জন্য তৈরির পাশাপাশি চাকরির বাজারের সঙ্গে তাদের সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হবে।’

দিনব্যাপী এই মেলায় অংশগ্রহণ করেছে প্রাণ–আরএফএল গ্রুপ, বিডিজবস, ওয়ালটনসহ ৩৪টি প্রতিষ্ঠান। আয়োজকেরা জানান মেলায় ৭৪৮ জন চাকরিপ্রার্থী চাকরির জন্য তাদের জীবনবৃত্তান্ত জমা দেন। তাৎক্ষণিক বাছাই শেষে ৫৪ জন চাকরি পান। আর সাক্ষাৎকারের জন্য নির্বাচিত হন ১৫৩ জন। মেলার অতিথিরা চাকরিপ্রাপ্তদের হাতে নিয়োগপত্র তুলে দেন।

দিনের দ্বিতীয় পর্যায়ে আয়োজিত কর্ম–অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। এই কর্ম–অধিবেশনে আসা শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের পেশা নির্বাচন, সাক্ষাৎকারসহ চাকরির ক্ষেত্রে জরুরি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

জে.এস/

চাকরি মেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250