বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

এবার রোজা রাখতে হবে ১৪ ঘণ্টা!

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৪

#

পবিত্র মাহে রমজান মাস শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। রমজানের প্রস্তুতি চলছে বিশ্বের সব মুসলিম দেশে। পবিত্র এ রমজান মাসে সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত সব পানাহার থেকে বিরত থেকে রোজা রাখেন মুসলিমরা। এর পর ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন তারা। এ বছর পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১১ই মার্চ থেকে। ভৌগোলিক অবস্থানভেদে অন্যবারের মতো এবারও রোজা রাখার সময় একের দেশে একেক হবে। এবার বাংলাদেশের মুসল্লিদের জন্য রোজা রাখতে হতে পারে ১৪ ঘণ্টা এর মতো।

বিশ্বের অন্তত ১০টি দেশের মুসল্লিদের এবার রোজা রাখতে হবে ১৫ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত। সেই তালিকায় আছে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, স্কটল্যান্ড, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, স্পেনের মতো দেশ। অন্যদিকে আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে তুলনামূলক কিছুটা সময় কমে আসবে। 

অন্তত ১২ থেকে ১৪ ঘণ্টা রোজা রাখবেন নিউজিল্যান্ড, চিলি, কেনিয়া, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান এমনকি বাংলাদেশের মুসল্লিরা।

এছাড়া মধ্যপ্রাচ্য ও গালফ অঞ্চলের মুসল্লিরা এবার ১৩ থেকে ১৫ ঘণ্টা রোজা রাখবেন। পৃথিবীর ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় ঘটনার সাক্ষী এ পবিত্র রমজান। এ মাসে নাজিল হয়েছে পবিত্র কোরআন শরিফ। এই মাসে এমন একটি রাত রয়েছে, যা হাজার রাতের চেয়েও কল্যাণময় ও শ্রেষ্ঠ। যা শবেকদর নামে পরিচিত।

ওআ/

রোজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250