বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ন্যাটো ইউরোপের পূর্বাঞ্চলে নিরাপত্তা জোরদার করছে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৪ পূর্বাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইউরোপের পূর্বাঞ্চলে প্রতিরক্ষা জোরদার করতে যাচ্ছে পশ্চিমা সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)। গত শুক্রবার (১২ই সেপ্টেম্বর) ন্যাটোর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। ন্যাটো সদস্যদেশ পোল্যান্ডের আকাশে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে এ ঘোষণা দেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

পোল্যান্ডে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের বিষয়টি নিয়ে জোট মিত্রদের সঙ্গে যৌথ বিবৃতি দিয়েছে আমেরিকা। জাতিসংঘে দেওয়া এ বিবৃতিতে আকাশসীমা লঙ্ঘনকে ‘উদ্বেগজনক’ বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে মস্কোর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের মৌলিক নীতিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া ন্যাটোর সদস্যদের প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষার অঙ্গীকারও করা হয়েছে।

অবশ্য যৌথ এ বিবৃতি দেওয়ার আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার ড্রোন ‘ভুলবশত’ পোল্যান্ডে অনুপ্রবেশ করে থাকতে পারে। তবে ট্রাম্পের কথা প্রত্যাখ্যান করে ওয়ারশ জানায়, রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের ঘটনা ভুলবশত নয়। পোল্যান্ড ও ন্যাটোর প্রতিক্রিয়া দেখতে এ ঘটনা ঘটানো হয়েছে। পোল্যান্ডের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে ওয়াশিংটনের সংহতি চাওয়া হয়।

জে.এস/

নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250