বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

রোজার আগেই কাটবে ভোজ্য তেলের সংকট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৩ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সুখবর)

ভোক্তাদের জিম্মি করে দাম বাড়িয়ে নেয়ার ক্ষেত্রে বারবার সফল হয়েছে সয়াবিন তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। বাজার থেকে সয়াবিন তেল উধাওয়ের পর গত ডিসেম্বরে ৮ টাকা দাম বাড়াতে বাধ্য হয় সরকার। এরপর কয়েকদিন সরবরাহ স্বাভাবিক থাকলেও ফের বাজারে তেলের সংকট।

এমন বাস্তবতায় আগামী রমজানেও কি সয়াবিন তেলের সংকট চলমান থাকবে? এ নিয়ে সরবরাহকারী ও বিক্রেতাদের নিয়ে রোববার (১৬ই ফেব্রুয়ারি) ভোক্তা অধিদপ্তরের বৈঠক হয়। এতে কৃত্রিম সংকট সৃষ্টি ও বাজারে বিশৃঙ্খলার জন্য তেল সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর দায় চাপালেন পাইকারী ব্যবসায়ীরা।

তবে, সরবরাহ প্রতিষ্ঠানগুলোর পক্ষে টিকে গ্রুপের পরিচালক সফিউল তসলিম জানান, আগামী ২৪ তারিখে বড় ধরনের চালান আসবে ও ২৬শে ফেব্রুয়ারির পর তেলের সংকট হবে না।

আরও পড়ুন: শর্তজুড়ে তেল বিক্রি করলে কঠোর শাস্তি

ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্য স্থিতিশীল। একই সঙ্গে টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ এবং বাংলাদেশ অ্যাডিবল অয়েল চাহিদার তুলনায় অনেক বেশি তেল আমদানি করছে, যা আগামী ৭-১০ দিনের মধ্যে বাজারে ঢুকবে।

এদিকে, ভোজ্যতেলের সঙ্গে অন্য পণ্য কেনার শর্ত জুড়ে দিলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

তিনি বলেন, বাজারে তেলের সঙ্গে চাল, আটা ও চা পাতাসহ বিভিন্ন পণ্য কিনতে ভোক্তাদের শর্ত দেওয়া হচ্ছে। এসবের প্রমাণও পাওয়া গেছে। বাজারে কোথাও এমনটা দেখলে কোম্পানি ও ডিলারদের জরিমানা করবো।

এসি/ আই.কে.জে


রোজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250