শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্টলেডির সঙ্গে ড. ইউনূস, পাশে মেয়ে দীনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৫

#

ট্রাম্প দম্পত্তির সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস । ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আতিথেয়তায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গত ২৩শে সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত এই হাই-প্রোফাইল রিসেপশনে তার সঙ্গে ছিলেন কন্যা দীনা ইউনূসও।

প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প অধ্যাপক ইউনূস ও তার মেয়ে দীনা ইউনূসের সঙ্গে ছবি তোলার জন্য পোজ দেন।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় আজ শনিবার (২৭শে সেপ্টেম্বর) ভোরে এ ছবি প্রকাশ করা হয়। ছবিতে দেখা যায়, হাস্যোজ্জ্বল ডোনাল্ড ট্রাম্পের বাঁ পাশে রয়েছেন তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ডান পাশে মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পাশে রয়েছেন তার মেয়ে দিনা ইউনূস। তিনি শাড়ি পরে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন।

এর আগে জানা যায়, রাষ্ট্রনেতাদের ওই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে অধ্যাপক ইউনূস ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সুবিধাজনক সময়ে ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে প্রমুখ।

প্রধান উপদেষ্টা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও সাক্ষাৎ করেন।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প ড. মুহাম্মদ ইউনূস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250