বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

সৌদি আরবে আজ থেকে রোজা শুরু

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ১লা মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবে শুক্রবার (২৮শে ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (১লা মার্চ) থেকে দেশটিতে রোজা শুরু হয়েছে। সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গালফ নিউজের খবরে বলা হয়, সৌদি আরবে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় শুক্রবার চাঁদের দেখা পেতে কিছুটা দেরি হয়। এরপর চাঁদ দেখা গেলে রোজা শুরুর ঘোষণা দেওয়া হয়। শুক্রবার থেকে দেশটিতে এশার নামাজের পর তারাবিহ শুরু হয়।

এর আগে মালয়েশিয়া, ফিলিপাইন, ব্রুনেই ও জাপানে রোববার (২রা মার্চ) থেকে রমজান শুরু হবে বলে ঘোষণা দেয় দেশগুলোর সরকার। অস্ট্রেলিয়া ও ওমানে রমজান শুরু হচ্ছে একই দিন থেকে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।  

এদিকে বাসসের খবরে বলা হয়, বাংলাদেশে রোববার পবিত্র রমজানের চাঁদ দেখা কমিটির সভা হওয়ার কথা রয়েছে। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে সন্ধ্যা ছয়টায় এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে, তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

এইচ.এস

রমজান মাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250