শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট

সাময়িক বরখাস্ত হলেন রজনীগন্ধা ফেরির মাস্টার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৩ পূর্বাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ৯টি ট্রাক নিয়ে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার দ্বিতীয় মাস্টার আঞ্জুমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫শে জানুয়ারি) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এ কে এম মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত সোমবার (২২শে জানুযারি) রজনীগন্ধা ফেরির দ্বিতীয় মাস্টার আঞ্জুমানক ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাছাড়া ফেরিটি আমাদের টিম ইঞ্জিনিয়াররা পরীক্ষা করে দেখছেন, কোথাও কোনো ছিদ্র বা বড় ধরনের ত্রুটি আছে কিনা? তবে আমি যতদূর জেনেছি ফেরিটি খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ শেষে ফেরিটিকে ডকইয়ার্ডে নিয়ে যাওয়া হবে।

আরো পড়ুন: মজুদকৃত ডাল,তেল, চিনিসহ আড়াই কোটি টাকার খাদ্যপণ্য জব্দ

উল্লেখ্য, ঘটনার দিন রজনীগন্ধা ফেরির মাস্টার অফিসার মেহের আলী তার ৬ ঘণ্টা শিফট ডিউটি শেষ করে চলে যায়। পরের শিফটে ফেরি পরিচালনার দায়িত্ব পালন করছিলেন তৃতীয় শ্রেণির সনদধারী দ্বিতীয় মাস্টার মো. আঞ্জুমান। কিন্তু নিয়মানুযায়ী ওই পদে থাকার কথা দ্বিতীয় শ্রেণির সনদধারী দ্বিতীয় মাস্টারের। 

প্রসঙ্গত, গত ১৭ই জানুয়ারি ৯টি যানবাহন নিয়ে ডুবে যায় ফেরি রজনীগন্ধা। ডুবে যাওয়ার ৮ দিনপর ফেরিটি গতকাল বুধবার (২৪শে জানুযারি)দিবাগত রাত ১১টার দিকে উদ্ধার করে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের অদূরে দরিকান্দি এলাকায় নোঙর করে রাখা হয়েছে। এ ঘটনায় ফেরির দ্বিতীয় যন্ত্রচালক হুমায়ুন কবির নিহত হয়। জীবিত উদ্ধার করা হয় ২০ জনকে। এ ছাড়া সবগুলো যানবাহনই উদ্ধার করা হয়েছে।

এইচআ/ আই.কে.জে/

 

মানিকগঞ্জ বরখাস্ত রজনীগন্ধা ফেরি ফেরি মাস্টার বিআইডব্লিউটিসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250