বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

আজ মেহজাবীনের বিয়ে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর গায়েহলুদ ছিল গতকাল। দেশের জনপ্রিয় প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীবকেই বিয়ে করছেন তিনি। আজ সোমবার একই ভেন্যুতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার ঢাকার অদূরে একটি রিসোর্টে সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলেছে হলুদের অনুষ্ঠান। এরপর সন্ধ্যায় হয় মেহেদি অনুষ্ঠান। 

বিনোদন অঙ্গনে দুজনের ঘনিষ্ঠজনদের মধ্যে যারা আয়োজনে গেছেন, তাদের মধ্যে ছিলেন নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ।

গায়েহলুদ অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিক তারকা, পরিচালক ও দুজনের ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছবি তোলার ক্ষেত্রে বেশ কড়াকড়ি আরোপ করেছে বর-কনেপক্ষ। নিজেদের মুঠোফোনে ছবি না তোলার জন্য আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে বারবার মাইকে ঘোষণা দেওয়া হয়।

আমন্ত্রিত অতিথিরা জানান, মেহজাবীন নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে আক্‌দ, গায়েহলুদ এবং বিয়ের অনুষ্ঠানের স্থিরচিত্র পোস্ট করবেন। এরপর অতিথিরা তাদের স্থিরচিত্র পোস্ট করার সুযোগ পাবেন। 

এর আগে কারও ছবি পোস্ট করার অনুমতি নেই। জানা গেছে, গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজনে সব মিলিয়ে আড়াইশ অতিথি আমন্ত্রিত ছিলেন। এদিন মেহজাবীনের পরনে ছিল লেহেঙ্গা আর আদনান পরেছিলেন পাঞ্জাবি-পায়জামা।

আরও পড়ুন: আমার কোনো ছেলে বন্ধু ছিল না : শিরিন শিলা

১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আকদ সম্পন্ন হয়। 

মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব প্রেম করছেন সাত বছর ধরে। বিনোদন অঙ্গনে যা অনেকটা ‘ওপেন সিক্রেট’। তবে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি তারা। বিভিন্ন সময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ব্যক্তিগত জীবনের এ প্রসঙ্গটি এড়িয়ে যেতেন তারা। অবশেষে গুঞ্জনই সত্যি হয়েছে।

এসি/ আই.কে.জে/   

মেহজাবীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250