বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

অভিনেত্রী হতে চাওয়ায় মেয়ের পা ভেঙে দিতে চেয়েছিলেন সঞ্জয়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৫

#

সঞ্জয় দত্ত ও তার মেয়ে ত্রিশলা দত্ত। ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত ও রিচা শর্মার একমাত্র মেয়ে ত্রিশলা দত্ত। বংশের বাকিদের মতো তিনিও চেয়েছিলেন বলিউডে অভিনয় করতে। বাবা, মা, দাদা, দাদির মতো শোবিজে ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন। কিন্তু মেয়ের ইচ্ছের কথা পাত্তাই পায়নি বাবা সঞ্জয় দত্তের কাছে। বাবাকে কোনোভাবেই রাজি করাতে পারেননি।  খবর হিন্দুস্তান টাইমসের।

উল্টো রেগে গিয়ে সঞ্জয় বলেছিলেন, ‘মেরে পা ভেঙে দেবো যদি আমার মেয়ে অভিনয় করতে চায়’। কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানিয়েছিলেন, মেয়ে অভিনেত্রী হোক সেটা তিনি চান না। বলিউডে তারকাদের সন্তানরা অভিনয়ে আসেন এটা খুবই পরিচিত চিত্র। তবে সব স্টারকিডই এক্ষেত্রে সফলতা পান না। 

বর্তমানে সঞ্জয়ের মেয়ে ফরেন্সিক সায়েন্স নিয়ে বিদেশে পড়াশোনা করেছেন। মেয়েকে নিয়ে অভিনেতা বলেন, ‘আমার মনে হয়, ত্রিশলা তার ক্যারিয়ারে বেশ ভালোই এগিয়ে যাচ্ছে। এই অভিনয় জগতে এসেই বা কী করবে। তাছাড়া হিন্দি সিনেমায় কাজ করতে গেলে ভাষাটা জানা দরকার। আমার মনে হয় সেটা ওর ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে।’

বাবা-মেয়ের আলাদা পেশা বেছে নেওয়া সম্পর্কে সঞ্জয় আরও বলেন, ‘জানি না, অভিনেত্রী হওয়ার কথা কে মাথায় ঢুকিয়েছিল। তবে সেই ভূত যে নেমেছে আমি নিশ্চিন্ত। যথেষ্ট ভালো ক্যারিয়ার তার।’ 

যদিও অভিনেতা বাবার খুব ইচ্ছে ছিল, মেয়ে পড়াশোনা শেষ করে এফবিআই (ফেডেরাল ব্যুরো অব ইনভেস্টিগেশন)-এ চাকরি করবে। কিন্তু সে স্বপ্ন শেষ পর্যন্ত আর পূরণ হয়নি। বর্তমানে যুক্তরাষ্ট্রে সাইকোথেরাপি নিয়ে কাজ করছেন ত্রিশলা।

জে.এস/

সঞ্জয় দত্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250