বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ছাত্রদলের প্রার্থীদের শুভকামনা জানিয়ে পোস্ট, ব্রাহ্মণবাড়িয়ার ওসিকে প্রত্যাহার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার (১০ই সেপ্টেম্বর) জেলার পুলিশ সুপার এহতেশামুল হক স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়।

নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় বদলি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান। তিনি বলেন, মোজাফফরকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

অভিযোগ আছে, মোজাফফর হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের তিন প্রার্থীকে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন।

এ ঘটনার পরপর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মোজাফফর। তিনি দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। তার ব্যক্তিগত ফেসবুক আইডি কে বা কারা উদ্দেশ্যে প্রণোদিতভাবে হ্যাক করে একটি রাজনৈতিক পোস্ট করেছে।

ফেসবুকে মোজাফফরের আইডিতে ‘শুভকামনা রইল ২১, ১৭, ০৮’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করা হয়। সেটার ক্যাপশনে লেখা, ‘মেধাবীদের জন্য শুভকামনা রইল।’ এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ২১ নম্বর ব্যালটে ভিপি প্রার্থী ছিলেন আবিদুল ইসলাম খান, ১৭ নম্বর ব্যালটে জিএস প্রার্থী ছিলেন তানভির বারী হামিম এবং একই প্যানেলে ৮ নম্বর ব্যালটে তানভির আল হাদী মায়েদ এজিএস প্রার্থী ছিলেন।

জে.এস/

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250