বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘বিট ইট’ গানের লুক থেকে মাইকেল জ্যাকসনের বায়োপিকের নতুন পোস্টার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

তৈরি হচ্ছে কিং অব পপ মাইকেল জ্যাকসনের বায়োপিক। ‘মাইকেল’ নামের সিনেমায় এই কিংবদন্তীর চরিত্রে অভিনয় করছেন তার ভাইপো জাফর জ্যাকসন। গত রোববার (১লা ফেব্রুয়ারি) প্রকাশ পেল এই সিনেমার নতুন পোস্টার।

মাইকেল জ্যাকসনের আলোচিত গান ‘বিট ইট’-এর মিউজিক ভিডিও থেকে মাইকেল জ্যাকসনের লুক বেছে নেওয়া হয়েছে। হুবহু মাইকেলের মতোই দেখা যাচ্ছে জাফরকে। এই আশ্চর্য মিল আবেগ উসকে দিয়েছে মাইকেল ভক্তদের মনে।

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে মানুষের কৌতূহল কম নয়। উপস্থাপনায় ভিন্নতা, গানের সঙ্গে মনোমুগ্ধকর পারফরম্যান্স, ব্যক্তিগত আদর্শ, আলোচিত-সমালোচিত নানা চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তৈরি করেছিলেন মাইকেল জ্যাকসন। বিংশ শতাব্দীর সংগীতজগতের অন্যতম এই কিংবদন্তির জীবনপ্রদীপ নিভে যায় মাত্র ৫০ বছর বয়সে।

মাইকেলের বায়োপিক পরিচালনা করছেন অ্যান্টনি ফুকো। এই বায়োপিকে তুলে ধরা হবে মাইকেল জ্যাকসনের অজানা অনেক গল্প। থাকবে তার বিখ্যাত কিছু পারফরম্যান্সও। গত নভেম্বরে প্রকাশ পায় লায়নসগেটের প্রযোজনায় নির্মিত এই সিনেমার টিজার। আগামী ২৪শে এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে মাইকেল।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, এটি মাইকেলের শৈল্পিক বিপ্লবের একটি জীবন্ত প্রতিচ্ছবি। শ্রোতাদের কাছে তিনি কীভাবে হয়ে ওঠেন পপের রাজা, সেই কাহিনি উঠে আসবে সিনেমায়। তার মানবিক দিক, ব্যক্তিগত সংগ্রাম থেকে শুরু করে তার অনস্বীকার্য সৃজনশীল প্রতিভা—সবই চিত্রায়িত হবে। এ ছাড়া জ্যাকসনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে যেসব বিতর্ক উঠেছিল, সেসব দিকেও আলো ফেলবে সিনেমাটি।

জে.এস/

মাইকেল জ্যাকসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250