সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

ব্রিটিশ পার্লামেন্টের সংস্কৃতি, ক্রীড়া ও মিডিয়া কমিটিতে রূপা হক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪২ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ব্রিটেনের লেবার পা‌র্টির সদ‌্যঘো‌ষিত একাধিক পার্লামেন্টারি ক‌মি‌টিতে  দ‌ক্ষিণ এশীয় বংশোদ্ভূত ক‌য়েকজন এমপি স্থান পেয়েছেন। তাদের একজন হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এম‌পি ড. রূপা হক। তাকে সংস্কৃতি, মিডিয়া এবং ক্রীড়া কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে। ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

নতুন পদে থাকাকালীন বেশকিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন ড. হক। এর মধ্যে রয়েছে, ব্রিটিশ মি‌ডিয়া ও গণমাধ্যম সংক্রান্ত দেশটির শীর্ষ পর্যা‌য়ে নীতিনির্ধারণী আলোচনা ও আইনি তদারকিতে সরাস‌রি অংশ নেওয়া।

আরও পড়ুন: কিউবায় শক্তিশালী ভূমিকম্প, হতাহত নেই

৫২ বছর বয়সী রাজনীতিবিদ রূপা হক একাধারে একজন শিক্ষক, শিল্পী ও লেখক। সর্বশেষ কিংসটন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার হিসেবে সমাজবিজ্ঞান বিভাগে কর্মরত ছিলেন তিনি।

বাংলাদেশি দম্পতি মোহাম্মদ হক ও রওশন আরা হকের তিন কন্যার মধ্যে রূপা হক সবার বড়। তার বাবা-মা উভয়ে ছিলেন পাবনা জেলার বাসিন্দা। ১৯৭০ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান।

সরল ও বিনয়ী আচরণের জন্য নির্বাচনী এলাকার ভেতরে ও বাইরে যথেষ্ট সমাদর পেয়ে থাকেন ড. রূপা হক।

এসি/  আই.কে.জে

রূপা হক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250