মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

নাহিদ ইসলামের অফিসে গুলির ঘটনা সত্য নয়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৮ পূর্বাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক অফিসসংলগ্ন এলাকায় গুলির ঘটনা ঘটেছে। তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলির ঘটনার যে তথ্য গণমাধ্যমে এসেছে, তা সত্য নয়।

গতকাল (১৪ই জানুয়ারি) বুধবার এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম এক বিজ্ঞপ্তিতে বলেছেন, বাড্ডায় ৩৮ নম্বর ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে মঙ্গলবার (১৩ই জানুয়ারি) গুলির ঘটনা ঘটে। এটি নির্বাচনী অফিস বা নাহিদ ইসলামের অফিস নয়। এ ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে প্রাথমিকভাবে মনে করছে এনসিপি।

গতকাল বুধবার (১৪ই জানুয়ারি) বিকেলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রাশিদুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।

জে.এস/

এনসিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250