বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ছুটির বিষয়ে সরকারি চাকরিজীবীদের সুখবর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে সাপ্তাহিক দুইদিন ছুটি মিলিয়ে টানা তিনদিনের ছুটি ভোগ করার সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। কারণ, আগামী ৬ই জুলাই রোববার পবিত্র আশুরা পালন হবে। এদিন সরকারি ছুটি। আর আগের দু'দিন অর্থাৎ ৪ঠা ও ৫ই জুলাই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের আকাশে আজ বৃহস্পতিবার (২৬শে জুন) ১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শুক্রবার (২৭শে জুন) থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। এ পরিপ্রেক্ষিতে, আগামী ৬ই জুলাই পবিত্র আশুরা পালন হবে। আজ সন্ধ্যায় বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫ই জুন থেকে ১৪ই জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি ভোগ করেছেন সরকারি চাকরিজীবীরা। এবার প্রথমে ঘোষণা ছিল ৫ই জুন থেকে ১০ই জুন পর্যন্ত পবিত্র ঈদুল আজহার ছুটি হবে। পরে অন্তর্বর্তী সরকার এ ছুটি ১০ দিন করে। 

অবশ্য ঈদের ছুটি শুরুর আগে ১৭ই মে ও ২৪ই মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা রাখা হয়। গত পবিত্র ঈদুল ফিতরে সরকারি ছুটি ছিল ৯ দিন। দেশে এখন সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন প্রায় ১৫ লাখ।

সরকারি চাকরিজীবী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250